Grameen Krishok Agro

প্রজেক্ট গরু বর্গা

গরু বর্গা দেওয়া আমাদের দেশে অনেক আগে থেকে চলে আসা একটি প্রথা। বাংলাদেশের বিভিন্ন গ্রামে এখনো এই প্রথা চালু আছে। সাধারনত গরুর মালিক তার বাড়ির আশে পাশে অথবা পরিচিত কাওকে একটি গরু কিনে বর্গা দিয়ে থাকেন। এটি বিভিন্ন মেয়াদে হতে পারে। গরুর মালিক গরু দেওয়ার সাথে সাথে গরুর খাবারও কিনে দেন। এটি বিভিন্ন মেয়াদে হতে পারে।  যেমন একটি গরু ৬ (ছয়) মাস পালার পর বাজারে বিক্রয় করা হয়। বিক্রয় করে যে টাকা হয় সেখান থেকে গরুর ক্রয় মূল্য এবং অন্যান্য খরচ বাদ দিয়ে যা থাকে সেটা ৫০ঃ৫০ ভাগে ভাগ করে নেন। গরুর মালিক তার মুলধনের টাকা এবং প্রফিটের ৫০% পান। এই ভাবেই যুগ যুগ ধরে চলে আসছে গরু বর্গার নিয়ম। 

আমরা “গ্রামীণ কৃষক এগ্রো” যুগ যুগ ধরে চলে আসা এই প্রথাকে আপনাদের জন্য নিয়ে এসেছি অনলাইনে। আপনি চাইলে গ্রামীণ কৃষক এগ্রো কে আপনার গরু বর্গা দিতে পারেন। আমাদের “প্রজেক্ট গরু বর্গা” চালু আছে আপনি যেকোন সময় বর্গা দিতে পারবেন।

আপনি যেভাবে বর্গা দিবেন

250787178_438992764321931_5713597838382672772_n (3)

আমাদের আরও প্রজেক্ট